প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সঙ্গে বিডিইউ উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান, কারিকুলাম, একাডেমিক কার্যক্রম বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন তিনি।
মঙ্গলবার (২১ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন বিডিইউ উপাচার্য।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।







